আরসিবি বনাম চেন্নাই, ফাইনালের আগে আরেক ফাইনাল!

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

আইপিএলে ৮ দলের পরিবর্তে ১০ দল হওয়ার পর থেকে প্রতিটি আসরেই প্লে অফে খেলা দলগুলো সর্বনি¤œ ৮টি করে জয় পেয়েছে অর্থাৎ কমপক্ষে ৮ জয় নিয়েই প্লে অফে খেলেছে দলগুলো।

এবারও তেমনটাই হবে চেন্নাই জয় তুলে নিলে, তবে আরসিবির সামনে সুযোগ আছে ব্যতিক্রম রেকর্ড গড়ার। আরসিবি আজ সমীকরণ মিলিয়ে চেন্নাইকে হারাতে পারলে ৭ জয় নিয়েই প্লে অফে খেলবে আরসিবি।

যতটুকু জানা যায় প্রথমে ব্যাট করলে ১৮ রানের জয় তুলে নিতে হবে আরসিবিকে। পরে ব্যাট করলে ১৮ ওভারের মধ্যে জিততে হবে। এটি কঠিন কাজ না হলেও দূর্দান্ত চেন্নাইকে অতিক্রম করে জয় তুলে নেয়া সহজ হবে না। এছাড়াও বৃষ্টির কারনে ম্যাচ পরিতক্ত হওয়ার শংকাও থাকছে, সেক্ষেত্রে ১৫ পয়েন্ট নিয়ে প্লে অফে চলে যাবে চেন্নাই।

গ্রæপ পর্বে এটিই সবচেয়ে বড় ম্যাচ হতে যাচ্ছে। চেন্নাই বনাম আরসিবির লড়াই ছাপিয়ে এটি ধোনি বনাম কোলির লড়াইও হবে। দুজনেই কিংবদন্তী। শেষ হাসি কে হাসে, তাই এখন দেখার অপেক্ষা।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »