বিশ্বকাপে সুযোগ না পাওয়া ক্রিকেটারদের মধ্যে সেরা ১৫!

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

জুবায়ের আহমেদ

আসন্ন টি২০ বিশ্বকাপে খেলার জন্য সবার আগে আমেরিকা গমন করেছে বাংলাদেশ দল। নাজমুল হোসাইন শান্তকে অধিনায়ক করে ঘোষিত ১৫ সদস্যের দলে প্রত্যাশিত ক্রিকেটাররা থাকার বিপরীতে সাইফুদ্দিন ও মেহেদী মিরাজ না থাকায় বেশ আলোচনা হচ্ছে। বিশেষ করে বিশ্বকাপের ঘোষিত দল আইসিসির কাছে পাঠানোর পরও সেই দল থেকে সাইফুদ্দিনকে বাদ দিয়ে পুনরায় দল ঘোষণা করায় ব্যাপক সমালোচনা হচ্ছে।

এছাড়াও আরো অনেক ক্রিকেটার আছেন যারা সাম্প্রতিক সময়ে পারফর্ম করতে না পারলেও জাতীয় দলের সাথেই আছেন দীর্ঘদিন ধরে। জাতীয় দলে নিয়মিত পারফর্ম করা প্লেয়ারের সংখ্যা খুব বেশি না হলেও পাইপলাইনে আছেন অনেক ক্রিকেটার, যারা যেকোন মুহুর্তে আসতে পারেন জাতীয় দলে।

বিশ্বকাপে সুযোগ না পাওয়া ক্রিকেটারদের মধ্যে সাইফুদ্দিন ও মিরাজকে অন্যতম ভাবা হলেও আরো একটি নাম হলো শামীম পাটোয়ারী। যিনি সর্বশেষ আয়ারল্যান্ড সিরিজেও ফিফটি করেছেন। নিউজিল্যান্ড সফরের দলেও ছিলেন। সেখানে ভালো করতে না পারায় এবং লাষ্ট বিপিএল-ডিপিএলে আলো ছড়ানো পারফর্ম করতে না পারায় বিবেচিত হননি বিশ্বকাপ দলে। অথচ শামীম পাটোয়ারীও আলোচিত মুখ। রনি তালুকদারও ছিলেন জাতীয় দলে অথচ শেষ কয়েক ম্যাচে পারফর্ম করতে না পারায় এবং সৌম্যের উত্থানের কারনেই বিবেচনায় নেই রনি। নাসুম আহমেদ টি২০ দলের নিয়মিত সদস্য হলেও অজানা কারনে আড়ালে চলে গেছেন। নুরুল হাসান সোহান ছিলেন আলোচনায়, কিন্তু পারফর্মজনিত কারনেই সুযোগ হয়নি তার।

বিশ্বকাপে সুযোগ না পাওয়া ১৫ ক্রিকেটার
এনামুল হক বিজয়, রনি তালুকদার, পারভেজ ইমন, নাইম শেখ, জাকির হাসান, মোসাদ্দেক সৈকত (অধিনায়ক), নুরুল হাসান সোহান, ইয়াসির রাব্বি, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফুদ্দিন, হাসান মাহমুদ, নাসুম আহমেদ, রাকিবুল হাসান, আবু হায়দার রনি, মৃত্যুঞ্জয় চৌধুরী।

উল্লেখ্য, তামিম ইকবাল ও মুশফিকুর রহিমকে বিবেচনায় আনা হয়নি তারা দীর্ঘদিন ধরে টি২০ দলে না থাকায়। তামিম ইকবালের ইস্যু মাঠের ক্রিকেট নয়, প্রশাসনিক। তাই বাদ পড়া ক্রিকেটারদের দলেও বিবেচনা করা হয়নি তামিমকে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »