নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
পাকিস্তান বনাম আয়ারল্যান্ডের মধ্যকার ৩ ম্যাচ টি২০ সিরিজের ১ম ম্যাচে গতকাল ডাবলিনে সফরকারী পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে সিরিজে শুভ সূচনা করেছে স্বাগতিক আয়ারল্যান্ড।
ডাবলিনে টসে জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠায় আয়ারল্যান্ড। পাক ওপেনার সিয়াম আইয়ুবের ২৯ বলে ৪৫, বাবর আজমের ৪৩ বলে ৫৭, ফখর জামানের ১৮ বলে ২০, ইফতেখারের ১৫ বলে ৩৭ ও শাহিন শাহ আফ্রিদির ৮ বলে ১৪ রানের সুবাদে উইকেট হারিয়ে ১৮২ রান করে পাকিস্তান। আয়ারল্যান্ডের হয়ে ২৭ রানের বিনিময়ে ২ উইকেট শিকার করেন ইয়ং। এডায়ার ও ডেলানি ১টি করে উইকেট শিকার করেন।
১৮৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই দুই আইরিশ ব্যাটার স্টার্লিং ৮ ও টাকার ৪ রানে ফিরলেও পেনার বেলবার্নি ৫৫ বলে ৭৭, টেক্টর ২৭ বলে ৩৬, ডকরেল ১২ বলে ২৪, ডেলানি ৬ বলে ১০ ও ক্যাম্ফার ৭ বলে ১৫ রানের ইনিংস খেললে ১৯.৫ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮৩ রান সংগ্রহ করে ৫ উইকেটের জয় তুলে নেয় আয়ারল্যান্ড। পাকিস্তানের হয়ে আফ্রিদি ২৬ রানের বিনিময়ে ১ উইকেট শিকার করেন। নাসিম শাহ ৩৭ রানে ১, ইমাদ ২৮ রানে ১, ইব্বাস ৩৬ রানে ২ উইকেট শিকার করলেও শাদাব খান ৪ ওভারে ৫৪ রান ব্যয় করেন।
৫৫ বলে ৭৭ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন আইরিশ ওপেনার এন্ডি বেলবার্নি।
