নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আসন্ন টি২০ বিশ্বকাপের জন্য হাসারাঙ্গাকে অধিনায়ক করে ১৫ সদস্যদের দল ঘোষণা করেছে শ্রীলংকা। গতকাল ঘোষিত দলে আছেন অভিজ্ঞ এঞ্জেলো ম্যাথুজ। ইনজুরির কারনে আইপিএল মিস করা বেবি মালিঙ্গাখ্যাত পাথিরানাও আছেন বিশ্বকাপ দলে।
বিশ্বকাপের ডি গ্রুপে আছে শ্রীলঙ্কার। এই গ্রুপে শ্রীলঙ্কার সঙ্গী বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা, নেপাল ও নেদারল্যান্ডস।
শ্রীলঙ্কা দল
ওয়ানিন্দু হাসারাঙ্গা (অধিনায়ক), চারিথ আসালাঙ্কা, কুশল মেন্ডিস, পাথুম নিশাঙ্কা, কামিন্দু মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, অ্যাঞ্জেলো ম্যাথুস, দাসুন শানাকা, ধনঞ্জায়া ডি সিলভা, মাহিশ থিকশানা, দুনিথ ওয়েল্লালাগে, দুশমান্থ চামিরা, নুয়ান থুশারা, মাথিশা পাথিরানা, দিলশান মাদুশঙ্কা।
