নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ভারত বনাম বাংলাদেশের মধ্যকার ৫টি টি২০ ম্যাচের ৫ম ও শেষ ম্যাচে প্রথমে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ১৫৬ রানের সংগ্রহ গড়েছে ভারতীয় নারী ক্রিকেট দল। দলের হয়ে সর্বোচ্চ ২৮ বলে ৩৭ রান করেন হেমালতা।
সিলেটে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত। ওপেনার শেফালী বার্মা ১৪ বলে ১৪ রান করে ফিরলেও অপর ওপেনার স্মৃতি মান্ধানা ২৫ বলে ৩৩ রান করেন। হেমালতা ২৮ বলে ৩৭, হারমানপ্রিত কৌর ২৪ বলে ৩০ ও রিকা ঘোষ ১৭ বলে ২৮ রানের অপরাজিত ইনিংস খেললে ৫ উইকেট হারিয়ে ১৫৬ রানে থামে ভারতের ইনিংস।
বাংলাদেশের হয়ে ২টি করে উইকেট শিকার করেন রাবেয়া খান ও নাহিদা আকতার। ১ উইকেট শিকার করেন সুলতানা খাতুন।
টানা ৪ ম্যাচ জিতে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করার দ্বারপ্রান্তে ভারত। বাংলাদেশ নারী দলের ঘরের মাঠে ভালো ক্রিকেট খেলার নজির থাকলেও সাম্প্রতিক সময়ে ব্যর্থতার পরিচয় দিচ্ছে। ভারতের সাথে সিরিজ হারা সহ টানা ৪ ম্যাচ পরাজয়ের পর আজ হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচেও বাংলাদেশের সামনে বড় লক্ষ্য।
শেষ পর্যন্ত হোয়াইটওয়াশ এড়াতে পারে কিনা নিগার সুলতানার বাংলাদেশ, তাই এখন দেখার বিষয়।
