আমিরাতের ক্রিকেটে ৫ বছর  নিষিদ্ধ ওসমান

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

উসমান খানের শাস্তি অনুমিতই ছিল। এবার এলো আনুষ্ঠানিক ঘোষণা। বোর্ডের সঙ্গে চুক্তি লঙ্ঘন করায় পাকিস্তানি বংশোদ্ভূত এই ব্যাটসম্যানকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করল সংযুক্ত আরব আমিরাতের ক্রিকেট বোর্ড (ইসিবি)। এই সময়ে আইএল টি-টোয়েন্টি, আবু ধাবি টি-টেন লিগসহ ইসিবি আয়োজিত বা অনুমোদিত কোনো টুর্নামেন্টে খেলতে পারবেন না তিনি।

আমিরাতের ক্রিকেটার উসমান সম্প্রতি পাকিস্তানের হয়ে খেলার ইচ্ছা প্রকাশ করেন। নিউ জিল্যান্ড সিরিজের জন্য পাকিস্তানের প্রস্তুতি ক্যাম্পেও ডাকা হয় তাকে। এরপরই তদন্ত শুরু করে ইসিবি। তদন্ত শেষে শুক্রবার ইসিবি বিবৃতি দিয়ে জানায়, ২৮ বছর বয়সী এই ক্রিকেটার বোর্ডের সঙ্গে চুক্তি লঙ্ঘন করেছেন বলে প্রমাণিত হওয়ার পর শাস্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
“সংযুক্ত আরব আমিরাত দলের হয়ে খেলার বিষয়ে ইসিবিকে মিথ্যা বলেছে উসমান এবং ইসিবির সুযোগ-সুবিধা ব্যবহার করেছে। এটা স্পষ্ট যে, সে আর ইসিবির হয়ে খেলতে চায় না অথবা খেলার যোগ্যতা অর্জনের যা করণীয়, তাও পূরণ করতে পারেনি।

পাকিস্তানের করাচিতে জন্ম নেওয়া উসমান একটা সময়ে পাড়ি জমান আরব আমিরাতে। আমিরাতের হয়ে খেলার লক্ষ্য ছিল তার। আমিরাতের হয়ে খেলার যোগ্যতা অর্জন করতে তিন বছর দেশটিতে থাকতে হয়। সেই পথেই ছিলেন তিনি। আমিরাতের স্থানীয় খেলোয়াড় হিসেবে তিনি খেলেন আবু ধাবি টি-টেন ও আইএল টি-টোয়েন্টিতে। গত মাসে বিদেশি খেলোয়াড় হিসেবে খেলেন পাকিস্তান সুপার লিগে (পিএসএল)।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »