নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আইপিএলে সোমবার রাজস্থান রয়্যালসের বিপক্ষে গোল্ডেন ডাক-এর তেতো স্বাদ পান রোহিত। ভারতের এই ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্টে সবচেয়ে বেশিবার শূন্য রানে আউট হওয়ার রেকর্ডে দিনেশ কার্তিকের পাশে বসলেন ভারত অধিনায়ক, দুজনেরই ১৭ বার করে।
দ্বিতীয় সর্বোচ্চ ১৫ বার করে এই তেতো স্বাদ পেয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল, পিযুষ চাওলা, মানদিপ সিং ও সুনিল নারাইন। রাশিদ খান, মানিশ পান্ডে ও আম্বাতি রায়ডুর আছে ১৪ বার করে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতেও সবচেয়ে বেশি শূন্য রানে আউট হওয়ার রেকর্ড রোহিতের (১৩ বার)।
