মদের বিজ্বাপন জার্সিতে লাগাননি মুস্তাফিজ-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

চমৎকার বোলিংয়ে চেন্নাই সুপার কিংসের হয়ে অভিষেক রাঙিয়েছেন মুস্তাফিজুর রহমান । দলটির হয়ে অভিষেকে ম্যাচেই করেছেন নিজের ক্যারিয়ার সেরা বোলিং । তবে ভিন্ন একটি কারনে এবার আলোচনায় বাঁহাতি এই পেসার।

চেন্নাই সুপার কিংসের স্পন্সরদের মধ্যে অন্যতম অ্যালকোহল ব্র্যান্ড (এসএনজে)। তবে নিজের জার্সিতে অ্যালকোহল জাতীয় পণ্যের বিজ্ঞাপন রাখেননি মুস্তাফিজ। জার্সিতে অ্যালকোহলীয় পণ্যের নাম রাখতে রাজি হননি মুস্তাফিজ। তাই চেন্নাইয়ের অন্য খেলোয়াড়দের জার্সিতে দেখা গেলেও মুস্তাফিজের জার্সিতে স্পন্সরের জায়গাটি ফাঁকাই ছিল।

এই ম্যাচে সতীর্থদের থেকে মুস্তাফিজের জার্সি কিছুটা আলাদা ছিল। চেন্নাইয়ের জার্সির দুই হাতার অংশে আইপিএলের লোগোসহ চারটি বিজ্ঞাপন ছিল। যেখানে একটি মদ কোম্পানির বিজ্ঞাপনও ছিল। তবে মুস্তাফিজের জার্সিতে মদ কোম্পানির বিজ্ঞাপন ছিল না। সেটি বাদে বাকি তিনটি বিজ্ঞাপনই ছিল।

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »