নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
হ্যামিল্টনে সরিজের দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন শেষে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সুবিধাজনক অবস্থানে রয়েছে নিউজিল্যান্ড। চতুর্থ দিনে জয়ের জন্য কিউইদের প্রয়োজন ২২৭ রান হাতে রয়েছে ৯ উইকেট
দ্বিতীয় দিনের শেষে নিউজিল্যান্ড প্রথম ইনিংসে অলআউট হওয়ায় ৩১ রানে এগিয়ে থেকে তৃতীয় দিনে দ্বিতীয় ইনিংসের খেলা শুরু করে দক্ষিণ আফ্রিকা। কিউইদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ডেভিড বেডিংহ্যাম ছাড়াই কেইউ সুবিধা করতে পারেনি। তুলে নেন অভিষেক টেস্ট সেঞ্চুরি। বেডিংহ্যামের সেঞ্চরির পরও দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ইনিংসে অলআউট হয় ২৩৫ রানে। ডেডিংহ্যাম ১১০ রান করে আউট হন। এছাড়া কিগান পিটারসেন করেন ৪৩ রান। কিউই বোলার উইলিয়াম ওরোউরকে ৫টি ও গ্লেন ফিলিপস ২টি উইকেট নেন।
২৬৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে দিন শেষে দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ডের সংগ্রহ ১ উইকেটে ৪০ রান।
নিউজক্রিকেট২৪/আরএ
