নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
হোবর্টে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ১১ রানে হারিয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া।
বেলেরিভ ওভাল স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ভালো শুরু পায় অস্ট্রেলিয়া। ৯৩ রানের ওপেনিং জুটি গড়েন ওয়ার্নার এবং জশ ইংলিশ। ব্যক্তিগত ৩৯ রান করে ইংলিশ আউট হলে ভঙে সেই জুটি। এরপর ওয়ার্নারের ৭০ এবং টিম ডেভিডের ঝড়ো ৩৭ রানে ভর করে ৭ উইকেটে ২১৩ রানের বড় সংগ্রহ পায় অজিরা। ওয়েস্ট ইন্ডিজের রাসেল তিনটি এবং আলজেরি জোসেফ দুই উইকেট নেন।
২১৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ভালো শুরু পেলেও মাঝে দ্রুত বেশ কিছু উইকেট হারিয়ে বিগপদে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। শেষ পর্যন্ত ৮ উইকেটে ২০২ রানে থামে তাদের ইনিংস। দলের পক্ষে ব্রান্ডন কিং ৫৩, জনসন চার্লস ৪২ এবং হোল্ডার ৩৪ রান করেন। অস্ট্রেলিয়ার অ্যাডাম জাম্পা তুলে নেন ৩ উইকেট।
নিউজক্রিকেট২৪/আরএ
