নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু হলো বাংলাদেশের প্রথম ব্যাট প্রস্তুতকারী প্রতিষ্ঠান এমকেএস স্পোর্টসের। জাতীয় দলের ক্রিকেটার ইমরুল কায়েস ও মেহেদি হাসান মিরাজ প্রচেষ্টায় এখন থেকে দেশের ক্রিকেটাররা নিজেদের পছন্দ মতো ব্যাট নিজেরাই বানিয়ে নিতে পারবেন। আইসিসিও স্বীকৃতি দিয়েছে এই এমকেএস স্পোর্টসকে। ফলে দেশের বাইরের ক্রিকেটাররাও আর্ন্তজাতিক অঙ্গনে খেলতে পারবেন এই এমকেএস ব্যাট দিয়ে।
এমকেএস স্পোর্টস- মিরাজ কায়েস স্পোর্টস- এটা সাধারণ কোনো স্পোর্টস ব্রান্ড নয় এই এমকেএস আন্তর্জাতিক স্বিকৃত একটা স্পোর্টস ব্রান্ড যার মাধ্যমে দেশেই এখন পাওয়া যাবে আন্তর্জাতিক মানের ব্যাট পাওয়া যাবে।
ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসিও স্বিকৃতি দিয়েছে এমকেএস স্পোর্টসকে। এখন থেকে বাংলাদেশের তৈরি এই ব্যাট দিয়ে আন্তর্জাতিক অঙ্গনের ক্রিকেটারও খেলতে পারবেন। শুধু তাই নয় এখন থেকে ক্রিকেটাররা নিজের মতো করে ব্যাট তৈরি করে নিতে
মঙ্গলবার (০৫ ফেব্রুয়ারি) রাজধানীর একটি হোটেলে আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় এমকেএসের। সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদের মতো তারকা ক্রিকেটাররা উপস্থিত ছিলেন। যুব ও ক্রীড়া মন্ত্রী এবং বিসিবি সভাপতি নাজমুল হোসেন পাপন প্রধান অতীথি হিসেবে উপস্থিত থেকে এমকেএসের ওয়েব সাইটের উদ্বোধন করেন।
এমকেএসের কর্ণধার ক্রিকেটার ইমরুল কায়েস জানান জেদ থেকেই এই প্রতিষ্ঠান গড়ে তুলেছেন তিনি। বাংলাদেশের সব জায়গায় ক্রিকেটারদের হাতে এই এমকেএস ব্যাট পৌছে দিতে চেষ্টা করবেন তিনি। কায়েস বলেন, ‘দুই-আড়াই বছরের পরিকল্পা আমরা বাস্তবে রূপ দিতে পেরেছি। চেষ্টা করব যে এমকেএস ব্যাট ৬৪ জেলায় ছড়িয়ে দিতে। সব ক্রিকেটারের ঘরে ঘরে এই ব্যাট থাকবে। এক সময় আমরা দেশের বাইরেও ব্যাটের জোগান দেব। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, দেশের ভেতরে অনূর্ধ্ব-১৭, অনূর্ধ্ব-১৯, হাই পারফরম্যান্স, মেয়েদের দল, লিগে যারা খেলে এবং জাতীয় দল, সবার পাশে থাকার চেষ্টা করব আমরা এবং সেরা মানের ব্যাট ওদের দেওয়ার চেষ্টা করব।’
আর এসব ব্যাট তৈরির কারিগর বাংলাদেশের আফতাব শাহিন বলেন, ‘অনেক বিদেশি ক্রিকেটারের ব্যাট নিয়ে কাজ করেছি আমি। শচীন টেন্ডুলকার, ভিরাট কোহলিদের ব্যাট কাস্টমাইজ করার সময় মনে হতো, আমাদের দেশের ক্রিকেটারদের যদি এই মানের ব্যাট দিতে পারতাম! আশা করি এমকেএস ব্যাট দিয়ে এই স্বপ্ন আমরা পূরণ করতে পারব।’
সাকিব, তামিম থেকে শুরু করে সবাই এই এমকেএস স্পোর্টসের প্রতি শুভ কামনা জানান। এবারে আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশের যুবারা এই এমকেএস ব্যাট দিয়েই খেলেছেন।
নিউজক্রিকেট২৪/আরএ
