বিশ্বকাপে টিকে থাকতে টাইগার যুবাদের যে সমীকরণ

নিউজ ডেস্ক »

ভারত অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে হেরে যুব বিশ্বকাপ শুরু করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। তবে পরের ম্যাচেই ঘুরে দাঁড়ায় এশিয়ার চ্যাম্পিয়নরা। নিজেদের দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে সুপার সিক্সে এক পা দিয়ে রেখেছে বাংলাদেশ।

 

গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আজ যুক্তরাষ্ট্রের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ সময় সুপুর ২ টায় ম্যাচটি মাঠে গড়াবে। যেখানে জয় পেলে পরের পর্ব নিশ্চিত হবে টাইগার যুবাদের। শক্তিমত্তার বিচারে বাংলাদেশের থেকে যোজন যোজন পিছিয়ে যুক্তরাষ্ট্র। তারপরও বিশ্বকাপের মতো আসরে তাদের নিয়ে সতর্ক থাকতে হবে বাংলাদেশকে। তবে হারলেও যদি-কিন্তুর সমীকরণে টিকে থাকবে সুপার সিক্সের আশা।

 

‘এ’ গ্রুপে চার দলের মধ্যে ২ ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে সুপার সিক্স নিশ্চিত করে ফেলেছে ভারত। ২ ম্যাচ খেলে এক হার ও এক জয়ে ২ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে আছে বাংলাদেশ। ৩ ম্যাচ খেলে বাংলাদেশের সমান পয়েন্ট নিয়েও নেট রানরেটে পিছিয়ে থেকে তিনে আছে আয়ারল্যান্ড। টেবিলের তলানিতে থাকা যুক্তরাষ্ট্র এখনো জয়ের দেখা পায়নি।

 

চার গ্রুপের প্রতিটি থেকে শীর্ষ ৩টি করে মোট ১২টি দল উঠবে সুপার সিক্স পর্বে। সেখানে তারা খেলবে দুটি গ্রুপে ভাগ হয়ে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »