নিউজ ডেস্ক »
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নিজেদের দ্বিতীয় ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে মাঠে নেমেছে ফরচুন বরিশাল। বরিশালকে এবার নেতৃত্ব দিচ্ছেন টাইগার ওপেনার তামিম ইকবাল। আর খুলনার নেতৃত্বে রয়েছেন এনামুল হক বিজয়। এরই মধ্যে এই ম্যাচের টস অনুষ্ঠিত হয়েছে। টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন খুলনার অধিনায়ক বিজয়।
