নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে সোমবার (২২ ডিসেম্বর) দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। দিনের প্রথম ম্যাচে দুপুর দেড়টায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মুখোমুখি হবে দুর্দান্ত ঢাকা। আর দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা সাড়ে ৬টায় ফরচুন বরিশালে বিপক্ষে মাঠে নামবে খুলনা টাইগার্স।
বিপিএলের শুরুটা বেশ ভালোই করেছে নতুন ফ্রাঞ্চাইজির দুর্দান্ত ঢাকা। প্রথম ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারিয়েছে তারা। এবারে এই জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে ঢাকার প্রতিপক্ষ চট্টগ্রাম। দলে নতুন করে যুক্ত হয়েছেন অজি ক্রিকেটার অ্যালেক্স রস। তিনি জানিয়েছেন একাদশে সুযোগ পেলে ব্যাট হাতে অবদান রাখতে চান।
রস বলেন, ‘এখানের উইকেটের সাথে মিল রয়েছে অনেকটাই। তবে ক্রিজে গেলে আরো ভালো বুঝতে পারব। আশা করছি বল হাতেও কিছু করে দেখাতে পারব। আমার প্রথম টি-টোয়েন্টি উইকেট পেলে খারাপ হবে না। দলের যখন প্রয়োজন হবে তখন ব্যাট হাতেও অবদান রাখতে পারব। বল স্পিন হওয়ায় সুইপ শট খুবই গুরুত্বপূর্ণ।’
অন্যদিকে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স শুরুটা হয়েছে ভালো খারাপ মিলিয়ে। প্রথম ম্যাচে মাশরাফির সিলেট স্টাইকার্সের বিপক্ষে বেশ ভালো ভাবেই হারায় চট্টগ্রাম। তবে দ্বিতয়ী ম্যাচে খুলনার কাছে অবশ্য হেরে যায় বন্দর নগরীর দলটি। তাই চট্টগ্রামের লক্ষ্য তৃতীয় ম্যাচ জিতে জয়ের ধারায় ফেরায়। ম্যাচের আগের দিন পুরো চট্টগ্রাম দল টিম হোটেলে বিশ্রামে কাটিয়েছে
দিনের দ্বিতীয় খুলনা টাইগার্সের বিপক্ষে মাঠে নামবে তামিমের ফরচুন বরিশাল। প্রথম ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে সহজ জয় পায় বরিশাল। এবার খুলনার বিপক্ষেও এটা ধরে রাখতে চায় তারা। বরিশালে কোচ মিজানুর রহমান বাবুল জানিয়েছে জয় দিয়ে শুরু করেতে পারা দলে জন্য ইতিবাচক। মিজানুর বলেন, ‘প্রথম ম্যাচে জয় পাওয়া সব সময় যেকোনো দলের জন্য ইতিবাচক। প্রথম ম্যাচ জিতেছি এটা সুবিধা দেবে আমাদের। এবারে বিপিএলে সবাই ভাসাম্যপূর্ণ দল গড়েছে।’
বরিশালের মতো খুলনাও জয় দিয়ে শুরু করেছে বিপিএল মিশন। প্রথম ম্যাচে চট্টগ্রামকে হারায় খুলনা। এবার খুলনার জন্য চ্যালেঞ্জটা আরও বেশি। জয়ের ধারা ধরে রাখতে হলে তামিম-মুশফিক-মাহমুদউল্লাহকে আটকে রাখতে হবে তাদের। তবে দলে ওপেনার মাহমুদুল হাসান জয় জানিয়েছেন স্বাভাকিব খেলা খেললেই জয় পাওয়া সম্ভব। মাহমুদুল বলেন, ‘এবার আমাদের জন্য কাজটা কঠিন। তবে কঠিন প্রতিপক্ষ হিসেবে চিন্তা না করে আমরা যদি স্বাভাবিক খেলা খেলি তাহলে ভালো করতে পারব।’
এবারে বিপিএলে ৪ ম্যাচ হলেও বড় রান হয়নি কোনো ম্যাচেই। দল গুলো প্রত্যাশা সময় বাড়ার সঙ্গে সঙ্গে হাইস্কোরিং ম্যাচের সংখ্যা বাড়বে।
নিউজক্রিকেট২৪/আরএ
