সাকিবের রংপুরকে হারিয়ে তামিমের বরিশালের শুভ সূচনা

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

জয় দিয়ে বিপিএল মিশন শুরু করেছ তামিম ইকবালের ফরচুন বরিশাল। নিজের প্রথম ম্যাচে সাকিব আল হাসানের রংপুর রাইডার্সকে ৫ উইকেটে হারিয়েছে বরিশাল। মিরপুরে আগে ব্যাট করে ৯ উইকেটে ১৩৪ রান করে রংপুর। জবাবে ব্যাট করতে নেমে ১৯ দশমিক ১ ওভারে জয় তুলে নেয় বরিশাল।

বিপিএলে এবারের আসরের কাগজে কলমে সবচেয়ে শক্তিশালী দল রংপুর রাইডার্স আর ফরচুন বরিশাল। প্রত্যাশা ছিল জমজমাট লড়াইয়ের। কিন্তু বরিশালের দারুণ পারফরম্যান্সে শেষ পর্যন্ত সাকিবকে হারিয়ে সহজ জয় বরিশালের।

১৩৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে দারুণ শুরুন করেন দীর্ঘদিন পর মাঠে ফেরা তামিম ইকবাল। তবে দলীয় ৩২ রানে ওপেনার ইব্রাহিম যাদরান ১২ রান করে ফিরে যান। ব্যাট চালিয়ে রান তুলতে থাকা তামিম ২৪ বলে ৩৫ রান করে দলীয় ৬৬ রান করে আউট হন। সৌম্য সরকার প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ। ১ রান করে ফিরে যান তিনিও।

অভিজ্ঞ মুশফিক আর মিরাজের ব্যাটে বরিশাল জয়ের দিকে এগুতে থাকে। কিন্তু মিরাজ ২০ রান করে আউট হন। আর মুশফিক ২৬ রান করে দলীয় ১১৩ রানে আউট হন। শোয়েব মালিক ও মাহমুদউল্লাহ দলকে জয়ের বন্দরে পৌছে দেন। ১৯ দশমিক ১ ওভারে ১৩৮ রান তুলে জয় নিশ্চি করে বরিশাল

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম বলেই ব্র্যান্ডন কিংকে ফেরান মোহাম্মদ ইমরান। আরেক ওপেনার রনি তালুকদারকে ৫ রানে ফেরান খালেদ আহমেদ। তিন নম্বরে ব্যাট করতে করতে নামা সাকিব আল হাসান ২ রান করে খালেদের দারুণ এক ডেলিভারিতে বোল্ড হন।

আজমতউল্লাহ ১০ আর অধিনায়ক নুরুল হাসান সোহান ২৩ রান করে ফিরে গেলে ৬৫ রানে ৫ উইকেট হারিরে চাপে পড়ে যায় বরিশাল। এরপর শামিম হোসেনের ৩৩ বলে ৩৪ আর মেহেদি হাসানের ১৯ বলে ২৯ রানের ইনিংসে কল্যাণে শেষ পর্যন্ত ৯ উইকেটে ১৩৪ রানে থামে রংপরের ইনিংস। বরিশালের  খালেদ ৪টি মেহেদী মিরাজ ২টি এবং   মোহাম্মদ ইমরান, দুনিথ ওয়েলালাগে ও শোয়েব মালিক ১টি করে উইকেট নেন ।

 

নিউজক্রিকেট২৪/আরএ

 

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »