টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

২০২৪ সালের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপপর্বের ড্র অনুষ্ঠিত হয়েছে শুক্রবার (০৫ জানুয়ারি)। একই দিন প্রকাশ করা হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপে পূর্ণাঙ্গ সূচি। এবারের বিশ্বকাপে বাংলাদেশ খেলবে ‘ডি’ গ্রুপে। আর ‘ডি’ গ্রুপে টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা।

ডি’ গ্রুপে বাংলাদেশের বাকি তিন প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস ও নেপাল। যুক্তরাষ্ট্রের ডালাসে ৭ জুন নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামকে সাকিব-লিটনরা। এর তিন দিন পর ১০ জুন নিউ ইয়র্কে বাংলাদেশ খেলবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।

যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশ গ্রুপপর্বের বাকি দুটি ম্যাচ খেলবে সহযোগী আয়োজক ওয়েস্ট ইন্ডিজে। সেখানে ১৩ জুন সেন্ট ভিনসেন্টে নেদারল্যান্ডের বিপক্ষে লড়বে বাংলাদেশ। একই ভেন্যুতে তিন দিন পর ১৬ জুন গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ।

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর্দা উঠবে পহেলা জুন। উদ্বোধনী ম্যাচে স্বাগতিক যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে কানাডা। আর টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান দ্বৈরখ হবে ৯ জুন নিউ ইয়র্কে। টি-টোয়ন্টি বিশ্বকাপের

বিশ্বকাপের প্রথম সেমফিাইনাল অনুষ্ঠিত হবে ২৬ জুন গায়ানায়। আর ২৭ জুন ত্রিনিদাদে হবে দ্বিতীয় সেমিফাইনাল। ২৯ জুন বারবাডোজে ফাইনালের মধ্যদিয়ে পর্দা নামবে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের।

 

নিউজক্রিকেট২৪/আরএ

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »