দক্ষিণ আফ্রিকাকে দেড় দিনে হারালো ভারত

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

কেপ টাউন টেস্টের প্রথম দিনেই ভারত ও দক্ষিণ আফ্রিকা মিলে ২৩ উইকেট পড়েছিল। বোঝাই যাচ্ছিল খুব বেশি অতিমানবীয় কিছু না ঘটলে এই টেস্টে দুই দিনের বেশি গড়াবে না। হলোও তাই। তবে দুই দিনও নয়, এরও কম দেড় দিনে শেষ হয়েছে ম্যাচ। দ্বিতীয় টেস্টে দক্ষিণ আফ্রিকাকে ৭ উইকেটে হারিয়ে ১-১ সমতায় সিরিজ শেষ করেছে ভারত।

৩ উইকেটে ৬৩ রান নিয়ে দ্বিতীয় দিনে দ্বিতীয় ইনিংসের খেলা শুরু করে দক্ষিণ আফ্রিকা। এদিন বেশি সুবিধা করতে পারেনি প্রোটিয়া ব্যাটাররা। একমাত্র ওপেনার এইডেন মার্করাম ছাড়া আর কেোনো ব্যাটারই সুবিধা করতে পারেনি। ব্যাটারদের কঠিন পরীক্ষার দিনে মার্করাম ব্যাট চালিয়ে তুলে নেন দারুণ এক সেঞ্চুরি। ১০৩ বলে ১০৬ রান করে আউট হন মার্করাম। দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ইনিংসে ১৭৬ রানে অলআউট হয়ে মধ্যাহ্ন বিরতিতে যায়। যশপ্রিত বুমরাহ ৬টি, মুকেশ ২টি এবংসিরাজ ও প্রসিদ্ধ ১টি করে উইকেট নেন।

৭৯ রানের সহজ টার্গেটে দ্বিতীয় সেশন ব্যাট করতে নেমে এবার আর কোনো কঠিন পরীক্ষার মুখে পড়তে হয়নি ভারতকে। ১২ ওভারে ৩ উইকেচ হারিয়ে ৮০ রান তুলে জয় নিশ্চিত করে ভারত। ভারতের জয়শাওয়াল ২৮ ও রোহিত শর্মা অপরাজিত ১৭ রান করেন।

 

নিউজক্রিকেট২৪/আরএ

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »