আন্তর্জাতিক ওয়ানডেকে বিদায় জানালেন ওয়ার্নার

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন অস্ট্রেলিয়ার মারকুটে ওপেনার ডেভিড ওয়ার্নার। ফলে ভারতের মাটিতে বিশ্বকাপের ফাইনালই তার ওয়ানডে ক্যারিয়ারের শেষ হয়ে থাকলো। ওয়ার্নার আগেই জানিয়েছিলেন পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ শেষে আন্তর্জাতিক টেস্ট থকে ভকসর নেবেন তিনি। তবে টেস্টের আগেই ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানালেন ওয়ার্নার।

সোমবার (১ জানুয়ারি) সংবাদ সম্মেলনের মাধ্যমে ওয়ার্নার ওয়ানডে থেকে অবসরের ঘোষণা দেন। ওয়ার্নার বলেন, ‘আমি ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিচ্ছি। ভারতে বিশ্বকাপ জেতাটা একটি বড় অর্জন ছিল। ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানানোর ফলে আমি অন্য ফ্র্যাঞ্চাইজি লিগগুলো খেলতে পারব। আর আমার অবসরে অস্ট্রেলিয়াকে তরুণ ক্রিকেটাররা এগিয়ে নেবে।’

৩৭ বছর বয়সী ওয়ার্নার জানিয়েছেন, ওয়ানডেকে বিদায় জানালেও অস্ট্রেলিয়ার জার্সি গায়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলা চালিয়ে যাবেন। পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজ ক্রিকেট খেলবেন। ২০০৯ সালে ওয়ানডেতে অভিষেক হয় ওয়ার্নারের। এ অজি ওপেনার ২০১৫ এবং ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ জিতেছন। ১৬১ ওয়ানডেতে ৩৩ ফিফটি ও ২২ সেঞ্চুরিতে ৪৫ গড়ে ওয়ার্নার করেছেন ৬৯৩২ রান।

 

নিউজক্রিকেট২৪/আরএ

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »