এবাদতের টি-টোয়িন্টি বিশ্বকাপও শেষ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

চলতি বছরের জুলাইয়ে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে হাঁটুর ইনজুরতে পড়েছিলেন টাইগার পেসার এবাদত হোসেন। এই ইনুজরিতেই এশিয়া কাপ ও ওয়ানডে বিশ্বকাপ থেকে ছিটকে যার এবাদত। এবার ডানহাতি পেসারে আগামী বছর অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপও শেষ হয়ে গেছে।

ইনজুরিতে শেষ পর্যন্ত পায়ে অস্ত্রপচার করতে হয় এবাদতকে। যার কারণে আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল) খেলছেন না তিনি। এবাদতের মাঠে ফিরতে পারেন আগামী বছর আগস্ট-সেপ্টেম্বরের দিকে। আর টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে জুন মাসে। তাইতো বলাই যায় এবাদতের টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ।

এবাদতের ইনজুরি নিয়ে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সাংবাদিকদের বলেন, ‘এবাদতের মনে হয় পরবর্তী মৌসুম থেকে শুরুর সম্ভাবনা আছে। আগষ্ট-সেপ্টেম্বরে আমাদের ঘরোয়া ক্রিকেট আছে সেটা নিয়ে হয়তো ফিরবে। আমাদের কাছে এমন একটা আপডেট আছে।’

 

নিউজক্রিকেট২৪/আরএ

 

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »