খাজার পাশে কামিন্স, আইসিসিকে ভণ্ড আখ্যা হোল্ডিংয়ের

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

নিজের ধর্মীয় বিশ্বাসের একটি বার্তা ব্যাটে লাগিয়ে নিয়মিত মাঠে নামেন অজি ব্যাটার মার্নাস লাবুশেন। সেখানে আইসিসি কোনো বাধা দেয় না। কিন্তু বুটে শান্তির প্রতীক ব্যবহার করায় উসমান খাওয়াজাকে মাঠে নামার অনুমতি দেওয়া হয়নি। আইসিসি কেনো এমন করছেন তা বুঝতে পারছেন না প্যাট কামিন্স। ওয়েস্ট ইন্ডিজের সাবেক কিংবদন্তি ফাস্ট বোলার মাইকেল হোল্ডিং আইসিসির এমন কান্ডে ক্ষোভ প্রকাশ করেছে। কান্ডে তো দ্বিমুখী আচরণের জন্য স্রেফ ধুয়ে দিলেন আইসিসিকে।

লাবুশেন ধর্মীয় বার্তা নিয়ে মাঠে নামতে পারলে খাওয়াজা কেনো শান্তির বার্তা নিয়ে মাঠে নামতে পারবেন না সেটা নিয়েই প্রশ্ন তুলেছেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। সোমবার (২৫ ডিসেম্বর) সংবাদ সম্মেলনে অস্ট্রেলিয়ান অধিনায়ক খাজাকে অবস্থানকে সমর্থন জানিয়ে বলেন,‘সত্যি বলতে, কোনো পার্থক্য দেখছি না (খাওয়াজা ও লাবুশেনের বার্তায়)… (খাজার) আবেদনের বিস্তারিত সবকিছু আমি জানি না। তবে আমার তো মনে হয়, এটি একদমই সাধারণ, একটি ঘুঘু। আমরা সত্যিই উজির (খাজা) পাশে আছি। নিজের বিশ্বাসের পক্ষে অবস্থান নিয়েছে সে এবং সেটা বেশ সম্মানজনকভাবেই তুলে ধরেছে সে।’

সাবেক ক্যারিবীয় ফাস্ট বোলার আইসিসির কঠোর সমালোচনা করে বলেন, ‘অন্য বেশির ভাগ সংগঠন যদি বিভিন্ন ইস্যুতে তাদের আচরণ ও অবস্থান দিয়ে ধারাবাহিকতা ফুটিয়ে তুলতে না পারে, তাহলে আমি বিস্মিত হব। কিন্তু তাদের (আইসিসি) ক্ষেত্রে নয়। আরও একবার তারা তাদের ভণ্ডামি এবং সংগঠন হিসেব নৈতিকতার ঘাটতি তুলে ধরল।’

 

নিউজক্রিকেট২৪/আরএ

 

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »