নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ক্রিকেটে সেমিফেইনালে উঠেছে বাংলাদেশ। ‘বি’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফানালে উঠেছে টাইগার যুবারা। আর এই পরাজয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে লঙ্কান যুবারা।
দুবাইয়ের আইসিসি একাডেমি মাঠে টস জিতে লঙ্কানদের ব্যাটিংয়ে পাঠান টাইগার যুবা অধিনায়ক মাহফুজুলর রহমান রাব্বি। টাইগার যুবাদের নিয়ন্ত্রিত বোলিংয়ে সুবিধা করতে পারেনি লঙ্কান যুবারা। নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ১৯৯ রানে খেমে যায় শ্রীলঙ্কার ইনিংস। পুলিনদু পেরেরা সর্বোচ্চ ২৮ রান করেন। বাংলাদেশের ওয়াসি ৩টি, মৃধা ও রাব্বি ২টি করে এবং বর্ষন ও জীবন ১টি করে উইকেটে নেন।
জবাবে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই জিসান আলমের (০) উইকেট হারায় বাংলাদেশ। দ্বিতীয় উইকেটে আশিকুর ও রিজওয়ান ৭৫ রানের জুটি গড়ে জয়ে কাজটা সহজ করে দেন। রিজওয়ান ৩২ রান করে আউট হন। আরিফুল ১৮ রান করে আউট হন।
এরপর দলকে জয়ের বন্দরে নিয়ে যাওয়ার কাজটা একাই করেন আশিকুর। আজহারকে নিয়ে চতুর্থ উইকেটে ৬০ রানের জুটি গড়েন। দারুণ এক সেঞ্চুরি তুলে নেন আশিকুর। শেষ পর্যন্ত ৪০.৫ ওভারে ৪ উইকেটে ২৯৪ রান তুলে জয় নিশ্চিত করে টাইগার যুবারা। আশিকুর ১১৬ রানে অপরাজিত থাকেন। সেমিফেইনালে টাইগার যুবারাদেন প্রতিপক্ষ ‘এ’ গ্রুপের রানার্স-আপ ভারত
নিউজক্রিকেট২৪/আরএ
