বোলারদের দিনে সামানে সমান লড়াই

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ঢাকা টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে বৃষ্টি বিঘ্নিত তৃতীয় দিনে দাপট দেখিয়েছে বোলাররা। দিনশেষে কিউইদের চেয়ে দ্বিতীয় ইনিংসে ৩০ রানে এগিয়ে আছে টাইগাররা, হাতে রয়েছে ৮ উইকেট। বৃষ্টির কারণে এবং আলো স্বল্বতায় তৃতীয় দিনের পুরোটা সময়ট খেলা মাঠে গড়ায়নি। মাত্র ৩২ ওভারের খেলা হয়েছে। তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৩৮ রান।

বৃষ্টির কারণে তৃতীয় দিনে নির্ধারিত সময়ের প্রায় পৌনে ৩ঘন্টা দেরিতে মধ্যাহ্ন বিরতির পর দুপুর ১২টায় খেলা শুরু হয়। প্রথম দিনের ৫ উইকেটে ৫৫ রান নিয়ে প্রথম ইনিংসের খেলা শুরু করে নিউজিল্যান্ড। দলীয় ৯৫ রানে ড্যারেল মিচেল ১৮ রান করে আউট হলে ভাঙ্গে ৪৯ রানের জুটি।

এরপর মিচেল স্যান্টনারও (১) ফিরে গেলে দ্রুত ২ উইকেট হারায় নিউজিল্যান্ড। কাইল জেমিসনকে সাথে নিয়ে ব্যাট চালিয়ে রান তুলতে থাকেন গ্লেন ফিলিপস। টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটির দেখা পান তিনি। জেমিসন ২০ রান করে দলীয় ১৫২ রানে আউট হলে ভাঙ্গে ৫৫ রানের অষ্টম উইকেট জুটি।

দারুণ খেলতে থাকা ফিলিপস সেঞ্চুরির দিকে এগুতে থাকে। প্রথম ইনিংসে কিউইরা লিড পায় তার ব্যাটে ভর করে। কিন্তু ৮৭ রান করে ফিলিপস শরিফুলের বলে উইকেটকিপার সোহানের হাতে ক্যাচ দিয়ে আউট হন। চা বিরতির আগে সাউদি (১৪) আউট হলে নিউজিল্যান্ড প্রথম ইনিংসে অলআউট হয় ১৮০ রানে। টাইগার বোলার মিরাজ ও তাইজুল ৩টি করে এবং শরিফুল ও নাঈম হাসান ২টি করে উইকেট নেন।

৮ রানে পিছিয়ে থেকে তৃতীয় সেশনে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে বাংলাদেশ। ইনিংসের প্রথম ওভারেই মাহমুদুল হাসান জয় (২) এজাজ প্যাটেলের বলে স্লিপে ক্যাচ দিয়ে আউট হন। এরপর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ১৫ রান করে অযথাই মারতে গিয়ে উইকেট বিলিয়ে দিয়ে আসেন দলীয় ৩৮ রানে।

এর এক বল পর ৮ ওভারের সময় খেলা আলো স্বল্বতায় বন্ধ হয়ে যায়। এরপর   আর খেলা শুরু করা না গেলে নির্ধারতি সময়ের আগেই তৃতীয় দিনের খেলার সমাপ্তি ঘোষণা করা হয়। জাকির হাসান ১৫ ও মুমিনুল শূন্য রানে অপরাজিত আছেন।

 

নিউজক্রিকেট২৪/আরএ

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »