নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে ম্যাচে বল করতে গিয়ে গোড়লিতে চোট পেয়েছিলেন ভারতের অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। শুরুতে জানা গিয়েছিল, গোড়ালিতে সামান্য চোট পেয়েছেন তিনি।কিন্তু সর্বশেষ খবর অনুযায়ী চোটের মাত্রা গুরুতর।
টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, হার্দিকের গোড়ালির লিগামেন্ট ছিঁড়ে গেছে। তাই গ্রুপ পর্যায়ে তো বটেই, বিশ্বকাপেই ভারতীয় এ অলরাউন্ডারকে আর না দেখা যাওয়ার শঙ্কা রয়েছে।
এই মুহূর্তে ব্যাঙ্গালুরুতে ভারতের জাতীয় ক্রিকেট একাডেমিতে রয়েছেন হার্দিক। সেখানে তাকে সুস্থ করে তোলার চেষ্টা চলছে।
