বড় হারের পর এবার জরিমানা বাংলাদেশের

নিউজ ডেস্ক »

বিশ্বকাপের শুরুটা বাংলাদেশের স্বপ্নের মত হলেও দ্বিতীয় ম্যাচে এসেই বড় ধাক্কা খেল টিম টাইগার্স। ইংল্যান্ডের কাছে ১২৭ রানের বড় ব্যবধানে হারার পর সে ক্ষত ভুলতে না ভুলতেই এবার জরিমানার কবলে বাংলাদেশ। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে স্লো ওভার রেটের কারণে ৫% জরিমানা করা হয়েছে বাংলাদেশ দলকে।

ইংল্যান্ড ম্যাচের আগের রাতে বৃষ্টি হওয়ায় উইকেট থেকে পেসাররা বাড়তি সুবিধা পাবেন এমন ভাবনা থেকেই ইংল্যান্ডের বিপক্ষে টস জিতে আগে বোলিং নেন বাংলাদেশ কাপ্তান সাকিব আল হাসান। একই প্রক্রিয়ায় আফগানিস্তানের জয়ও খানিকটা হয়ত প্রভাবিত করেছিলো টাইগারদের। তবে পুরনো সেই পরিকল্পনা এবার আর কাজে আসেনি বাংলাদেশের। ম্যাচের শেষ ওভার বাদে পুরোটা সময়ই খুব বাজে বোলিং করেছেন তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমানরা।

এবার নির্ধারিত সময়ের মধ্যে ওভার শেষ করতে না পারায় জরিমানা করা হয়েছে বাংলাদেশ দলকে। পুরো দলের ম্যাচ ফি’র ৫% জরিমানা করা হয়েছে। আইসিসির দেয়া নির্ধারিত সময়ের পরে শেষ হয় বাংলাদেশের বোলিং ইনিংসের ৫০ ওভার। মূলত এ কারণেই জরিমানার সম্মুখীন হতে হয়েছে বাংলাদেশকে।

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »