নিউজ ডেস্ক »
বিশ্বকাপে নিজেদের ২য় ম্যাচে আজ ইংল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। বাংলাদেশের একাদশে একটি পরিবর্তন এসেছে। মাহমুদউল্লাহ রিয়াদের জায়গায় একাদশে জায়গা পেয়েছেন মাহেদী হাসান।
বাংলাদেশের বিশ্বকাপ মিশন শুরু হয় ৭ অক্টোবর। নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ৬ উইকেটের বড় জয় পায় বাংলাদেশ। অন্যদিকে ইংল্যান্ড নিজেদের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ৯ উইকেটে হেরেছিলো।
বাংলাদেশ একাদশঃ লিটন দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মেহেদি হাসান মিরাজ, শেখ মাহেদী, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।
