নিউজ ডেস্ক »
বিশ্বকাপে তামিম ইকবাল না থাকার ইস্যুতে সরগরম পুরো দেশ। বাংলাদেশের বিশ্বকাপ দল ইতিমধ্যে ভারত পৌঁছে গেলেও তামিম ইস্যুতে এখনো হচ্ছে আলোচনা।
পুরোপুরি ফিট না থাকায় তামিম বিশ্বকাপে ৫ ম্যাচের বেশি খেলবেন না, গণমাধ্যমে এমন খবর বেরিয়েছিলো। তবে তামিম এই কথাকে উড়িয়ে দিয়েছেন। নিজের ফেসবুক পেজে বিশ্বকাপে তামিম না থাকার ইস্যুতে কথা বলতে গিয়ে তামিম জানান তিনি এরকম কিছু বলেন নি।
ভিডিও বার্তায় তামিম বলেন, ‘একটা জিনিস আপনাদের একদম পরিস্কার করে দিতে চাই আমি কোনো সময় কোনো মুহূর্তে আর কাউকেও কোনো সময় আমি বলি নাই যে আমি ৫টা ম্যাচের বেশি খেলতে পারব না। এই কথাটা কোনো সময় হয় নাই আমি নিশ্চিত কালকে নান্নু ভাইও এই কথাটা পরিস্কার করছে। এই একটা মিথ্যা কথা, ভুল কথা।’
