নিউজ ডেস্ক »
বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএলের প্লেয়ার ড্রাফটে এ ক্যাটাগরি থেকে মুশফিকুর রহিমকে দলে ভেড়ালো ফরচুন বরিশাল। তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ ও মেহেদী হাসান মিরাজের সাথে একই দলে খেলবেন মুশফিক।
রাজধানীর রেডিসন হোটেলে অনুষ্ঠিত প্লেয়ার ড্রাফটে দেশী বিদেশী মিলিয়ে অনেক প্লেয়ারের নাম উঠে। দেশীদের মধ্যে এ ক্যাটাগরির অন্যান্য ক্রিকেটারদের সরাসরি চুক্তিতে দলে ভেড়ালেও মুশফিকুর রহিমই ছিলেন কেবল নিলামে। আর নিলাম থেকে মুশফিকুর রহিমকে দলে ভেড়ানোর সুযোগটা মিস করেনি ফরচুন বরিশাল।
মুশফিককে দলে নেবার সুযোগ ছিলো রংপুর রাইডার্সেরও। কিন্তু তারা সে সুযোগে দলে বেড়ায় আরেক দেশী ক্রিকেটারকে। আর সুযোগ আসে বরিশালের সামনে।
ফরচুন বরিশালের হয়ে ড্রাফটে উপস্থিত ছিলেন তামিম ইকবাল ও মেহেদী হাসান মিরাজ। মুশফিক ছাড়াও বরিশাল দলে নিয়েছে মোঃ সাইফউদ্দিন, সৌম্য সরকারের মত অলরাউন্ডারদের।
