ক্রীড়া প্রতিবেদক »
জাতীয় দলের বাইরে থাকা ৮-৯ জন ক্রিকেটারদের আলাদা করে অনুশীলন করাচ্ছেন হেড কোচ চন্দিকা হাথেুরসিংহে। সোমবার (২১ আগস্ট) মিরপুরে অনুশীলন করেন তারা। উদ্দেশ্য এশিয়িা কাপ কিংবা বিশ্বকাপের সময় প্রয়োজন হলে যাতে ক্রিকেটার প্রস্তুত হিসেবে পাওয়া যায়।
এই ক্রিকেটার মধ্যে রয়েছেন ওপেনার সাইফ হাসান। প্রথম শ্রেণী কিংবা লিস্ট ‘এ’ ক্যারিয়ারে বেশ ধারাবাহিক। তবে জাতীয় দলে বেশিয়াভাগ সময় সাইফকে বিচেনা করা হয়েছে সাদা পোষাকের জন্য। তবে সাইফ নিজেকে সবসময় নিজেকে সব সময় তিন ফরম্যাটের জন্য বিবেচনা করেন।
সোমবার অনুশীলন শেষে সাইফ সাংবাদিকদের বলেন, ‘আমি কখনও আমাকে টেস্ট ক্রিকেটার হিসেবে চিন্তা করিনি। আমি সবসময়ই তিন সংস্করণের ক্রিকেটার হিসেবেই চিন্তা করেছি। তো এটা জানি না, কখন কী (টিম থেকে প্রথম টেস্ট, পরে সাদা বল হিসেবে বিবেচনা) হয়েছে। আমি চেষ্টা করছি দিন দিন উন্নতি করার। যখনই সুযোগ পাই উন্নতির চেষ্টা করি।’
তিনি জানান তাদের অনুশীলন অন্যান্য অনুশীলনের মতো নয়। জাতীয় দলের মতো করেই অনুশীলন করা হচ্ছে। সাইফ বলেন, ‘আমার মনে হয়, এটা (আলাদা অনুশীলন) ব্যাকআপ পরিকল্পনা। আমরা স্ট্যান্ডবাই তালিকায় যারা আছি এবং যারা বিশ্বকাপের পরিকল্পনায় আছে, তাদের জন্য এই আলাদা অনুশীলন। যেন পরবর্তীতে সুযোগ পেলে সবাই প্রস্তুত থাকে।’
আরএ/নিউজক্রিকেট২৪
