পদ্মা সেতুতে বিশ্বকাপের ট্রফি

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

আইসিসি বিশ্বকাপ ট্রফির ফটোশ্যুট অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশে। সোমবার (০৭ আগস্ট) আইকনিক স্থাপনা পদ্মা সেতুতে অফিশিয়াল এই ফটোশ্যুট অনিুষ্ঠিত হয়। পদ্মা সেতুকে পেছনে রেখে বিশ্বকাপ ট্রফির অফিসিয়াল ফটোশ্যুট করা হয়।  তোলা হয় ছবি।

আইসিসি ওয়ার্ল্ড কাপ ট্রফির ওয়ার্ল্ড ট্যুরের অংশ হিসেবে গতকাল রবিবার রাতে বিশ্বকাপ ট্রফিটি বাংলাদেশে আনা হয়। তিনদিন পর ট্রফি চলে যাবে কুয়েতে। আজ প্রথম দিন আজ পদ্মা বহুমুখি সেতুতে অফিসিয়াল ফটোশ্যুট করা হয় যেখানে বিসিবি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আগামীকাল ৮ আগস্ট মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে ট্রফি প্রদর্শন করা হবে। জাতীয় দল, নারী জাতীয় দল, বর্তমান ও সাবেক জাতীয় ক্রিকেটার, ক্রিকেট কর্মকর্তা, সংগঠক ও মিডিয়া কর্মীরা এ বিশ্বকাপ ট্রফি প্রদর্শনীতে উপস্থিত থাকবেন। ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলবে এই প্রদর্শনী।

বুধবার (৯ আগস্ট) সর্বসাধারণের জন্য বিশ্বকাপ ক্রিকেট ট্রফি রাখা হবে পান্থপথের বসুন্ধরা সিটি শপিংমল। বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত বসুন্ধরা শপিংমলে বিশ্বকাপ ট্রফি সর্বসাধারনের জন্য প্রদর্শন করা হবে।

 

আরএ/নিউজক্রিকেট২৪

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »