রাতে আসেছে বিশ্বকাপ ট্রফি

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

দেখতে দেখতে ঘনিয়ে আসছে বিশ্বকাপ ক্রিকেটের সময়। আরও নির্দিষ্ট করে বললে বাকি আছে মাত্র ৫৯ দিন। বিশ্বকাপকে সামনে রেখে ইতিমদ্যে বিশ্বকাপের ট্রফি বিভিন্ন দেশে ভ্রমণে বের হয়েছে। সেই ধারাবাহিকতায় বিশ্বকাপের ট্রফি আসছে বাংলাদেশে। রবিবার (০৬ আগস্ট) মধ্যরাতে রাজধানীতে এসে পৌঁছাবে বিশ্বকাপ ক্রিকেটের ট্রফি।

৭ আগস্ট পদ্মা মাল্টিপারপাস ব্রিজের মাওয়া প্রান্তের এক নম্বর সার্ভিস প্রান্তে হবে অফিসিয়াল ফটোশুট। এরপর ৮ আগস্ট মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে ট্রফি প্রদর্শন করা হবে। জাতীয় দল, নারী জাতীয় দল, বর্তমান ও সাবেক জাতীয় ক্রিকেটার, ক্রিকেট কর্মকর্তা, সংগঠক ও মিডিয়া কর্মীরা এ বিশ্বকাপ ট্রফি প্রদর্শনীতে উপস্থিত থাকবেন। ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলবে এই প্রদর্শনী।

বুধবার (৯ আগস্ট) সর্বসাধারণের জন্য বিশ্বকাপ ক্রিকেট ট্রফি রাখা হবে পান্থপথের বসুন্ধরা সিটি শপিংমল। বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত বসুন্ধরা শপিংমলে বিশ্বকাপ ট্রফি সর্বসাধারনের জন্য প্রদর্শন করা হবে।

 

আরএ/নিউজক্রিকেট২৪

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »