স্পোর্টস ডেস্ক »
ডোমিনিয়কায় সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনে স্বগতিক ওয়েস্ট ইন্জিজের বিপক্ষে দাপেট দেখিয়েছে ভারত। প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্জিজের ৭০ পিছিয়ে আছে ভারত।
উইন্ডসর পার্কে টস জিতে আগে ব্যাটিং করতে নামে ওয়েস্ট ইন্ডিজ। শুরু থেকেই ভারতীয় বোলারদের নিয়ন্ত্রিত বোলিং তোপের মুখে পড়ে স্বাগতিকরা। ক্রেইগ ব্রাথওয়েট ২০ ও তাগেনারিনে চন্দরপল ১২ ও রেমন রেইফার ২ রান করে আউট হলে ৪৮ রানে ৩ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ।
জার্মেইন ব্লাকউড (১৪) ও জশুয়া ডি সিলভা (২) অল্প সময়ের ব্যবধানে আউট হলে ৭৬ রানে ৫ উইকেট হারায় স্বাগতিক দল। আলিক আথানাজে ও জেসন হোল্ডার ষষ্ঠ উইকেট জুটিতে ৪১ রানের জুটি গড়েন। হোল্ডার ১৮ রান করে প্যাভিলিয়নে ফেরত যান।
আলজারি জোসেপ ৪ ও ক্যারিবীয় ইনিংসের সর্বোচ্চ রান করা আথানাজে ৪৬ রান করে আউট হন। শেষ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে ১৫০ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। ভারতের রবিচন্দন অশ্বিন ৫ উইকেট নেন। এছাড়া রবিন্দ্র জাদেজা ৩টি এবং মোহাম্মদ সিরাজ ও শার্দুল ঠাকুর ১টি করে উইকেট নেন।
জবাবে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে দিন শেষে ভারতের সংগ্রহ বিনা উইকেট ৮০ রান। জাসওয়াল ৪০ ও রোহিত শর্মা ৩০ রানে অপরাজিত আছেন। এই ম্যাচ দিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় সাইকেলের খেলা শুরু হলো।
সংক্ষিপ্ত স্কোর:
ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ৬৪.৩ ওভারে ১৫০
(ব্র্যাথওয়েট ২০, ব্ল্যাকউড ১৪, আথানেজ ৪৭, হোল্ডার ১৮, কর্নওয়াল ১৯*; সিরাজ ২৫/১, অশ্বিন ৬০/৫, শার্দুল ১৫/১, জাদেজা ২৬/৩)
ভারত ১ম ইনিংস: ২৩ ওভারে ৮০/০ (জয়সওয়াল ৪০*, রোহিত ৩০*; রোচ ৭/০, জোসেফ ২৫/০, কর্নওয়াল ১৭/০, ওয়ারিক্যান ২০/০, হোল্ডার ৬/০)
