হাতুরু কঠোর না, সে ফাইটার: হেরাথ

নিউজ ডেস্ক »

বাংলাদেশ ক্রিকেটে প্রথম দফার দায়িত্বে একাধিক সাফল্য পেলেও কড়া হেড মাস্টারের তকমা নিয়েই দায়িত্ব ছেড়ে গিয়েছিলেন হাতুরু সিং। এ বছর নতুন করে দায়িত্ব নিয়ে যখন আবার বাংলাদেশ ক্রিকেটে ফিরলেন এখনও তার নামের সাথে মিশে আছে কঠোরতা। তবে বাংলাদেশের স্পিন কোচ রঙ্গনা হেরাথের মতে হাতুরু কঠোর না, সে ফাইটার।

 

 

দল নিয়ে পরীক্ষা নিরীক্ষা, হুটহাট কঠিন ও চমকপ্রদ সিদ্ধান্ত নেওয়া, এসব জেনেও দেখা যাচ্ছে এবারও হারুতুর কাছে থেকে। এতে তার সোজাসাপ্টা মনোভাব দৃশ্যমান। হাতুরকে কড়া হেডমাস্টার বলা হলেও তাকে কড়া হেডমাস্টার, কঠোর কোচ বলতে নারাজ বাংলাদেশের কোচিং প্যানেলে তারই স্বদেশী রঙ্গনা হেরাথ।

 

হাতুরুর সাথে হেরাথের সম্পর্কটা বেশ পুরনো, শ্রীলংকা জাতীয় দলের হয়ে দুইজন খেলেছেন একসাথে, কোচিং করিয়েছেন শ্রীলংকা জাতীয় দলে, এবার আবার বাংলাদেশের কোচিং প্যানেলে তাদের পুরনো জুটি। তাই হাতুরুকে খুব কাছে থেকেই চেনেন হেরাথ।

 

দুই জনের মধ্যের ঘনিষ্ঠতা নিয়ে হেরাথ বলেন, আমরা একসাথে খেলেছি, ওর অধীনেও খেলেছি, আমাদের সম্পর্ক ও বোঝাপড়া দারুন। দারুন বোঝাপড়া থাকলে কাজ করা সহজ হয়ে যায়।

 

আর হাতুরুর কঠোর কোচিংয়ের বিষয়ে হেরাথের মত, ‘ ও কঠোর না, ও একজন ফাইটার।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »