বিপিএল মাতাতে আসছেন আফগান তারকা মুজিব

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) খেলতে বাংলাদেশে আসছেন আফগানিস্তানের স্পিনার মুজিব উর রহমান। রংপুর রাইডার্সের হয়ে এবারের বিপিএল মাতাবেন এ আফগান তারকা।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিষয়টি নিশ্চিত করেছে রংপুর রাইডার্স।

মুজিব উর রহমান এর আগেও বিপিএলে খেলেছেন। কুমিল্লা ভিক্টোরিয়ান্স, কুমিল্লা ওয়ারিয়র্স ও ফরচুন বরিশালের হয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে তার। দারুণ পারফরম্যান্সের কারণে বিশ্বের বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে নিয়মিত মুখ এ আফগান তারকা।

এবারে বিপিএলে এখন পর্যন্ত ৭ ম্যাচে খেলেছে রংপুর রাইডার্স। যেখানে ৪টি ম্যাচের জয়ের দেখা পেলেও ৩টি ম্যাচে হেরেছে নুরুল হাসান সোহানের দল।

এস.আর/নিউজক্রিকেট২৪

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »