দেশবাসীর দোয়া চেয়েছেন অস্ট্রেলিয়া বধকারী নারী টাইগাররা

স্টাফ রিপোর্টার »

বাংলাদেশের ক্রিকেটের অনূর্ধ্ব-১৯ মানেই দারুণ কিছু। দক্ষিণ আফ্রিকায় চলমান নারী অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ক্রিকেটের পরাশক্তি অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে বাংলাদেশ। এই জয়ে উজ্জীবিত বাংলার জুনিয়র নারীরা সপ্ন বুনছে বিশ্বকাপ জয়ের। আর এই জন্য চেয়েছেন দেশবাসীর দোয়া এবং সাপোর্ট।

অজিদের হারানোর নায়ক ম্যাচসেরা দিলারা আক্তার জানান, ‘আমরা অনেক এক্সাইটেড ছিলাম। সবকিছু মিলিয়ে ১ম ম্যাচ ভালো গেছে, আলহামদুলিল্লাহ। আমরা  চেষ্টা করি সবাই নিজের কাজটা করার। বাকিটা আল্লাহ ভরসা।  টিম একসাথে কাজ করে অভিয়াসলি রেজাল্ট ভালো হয়।’ 

প্রথমবার দেশের হয়ে আইসিসি ইভেন্টে অংশ নেওয়া এবং প্রস্তুতি ম্যাচে ভারতকে এবং বিশ্বকাপ মিশনের প্রথম ম্যাচেই অস্ট্রেলিয়া বধ, বাংলার জুনিয়র নারীরা ঠিক যেন আকাশে উড়ছেন।

প্রথম ম্যাচেই এমন জয়ের পর উজ্জীবিত জুনিয়র নারী টাইগারদের অধিনায়ক বলেন, ‘দেশবাসীর কাছে একটাই চাওয়া তারা যেন আমাদের সবসময় সাপোর্ট করে। এবং সবাই যেন আমাদের জন্য দোয়া করে।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »