স্টাফ রিপোর্টার »
আফগানিস্তানে নারী ক্রিকেট নিষিদ্ধের প্রতিবাদ স্বরূপ দেশটির পুরুষ দলের বিপক্ষে আগামী মার্চে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হতে যাওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজ না খেলার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
আফগানিস্তানের নতুন তালেবান সরকার দেশটিতে নারীদের ক্রিকেট খেলার উপর নিষেধাজ্ঞা জারি করে। এতে তৎক্ষনাৎ ক্রিকেট মোড়ল অস্ট্রেলিয়া এর বিপরীত প্রতিক্রিয়া ব্যক্ত করে। এরই পরিপেক্ষিতে এই সিরিজ বাতিল।
এ ব্যাপারে ক্রিকেট অস্ট্রেলিয়া জানায়, ‘ সম্প্রতি তালেবান নারীদের জীবনযাত্রার উপর যে বিধিনিষেধ জারি করেছে, এর পরিপেক্ষিতে আগামী মার্চে আফগানিস্তানের বিপক্ষে যে ওডিআই সিরিজ হওয়ার কথা তা খেলবে না ক্রিকেট অস্ট্রেলিয়া।’
সিরিজটি ওডিআই সুপার লিগের অংশ বিধায় সিরিজের পূর্ন ৩০ পয়েন্ট পেয়ে গেল আফগান। বর্তমানে ১১৫ পয়েন্ট নিয়ে সুপার লিগ টেবিলের ৭ম অবস্থানে রয়েছে আফগানরা। এই সিরিজের ৩০ পয়েন্ট টেবিলের উপর দিকে নিয়ে যাবে আফগানদের।
