সমালোচনা করলেও সাকিব তো কখনও বিপিএল খেলা বাদ দেননি: মল্লিক

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

স্টাফ রিপোর্টার: বিপিএল মাঠে গড়ানোর আগমুহূর্তে বিস্ফোরক মন্তব্য করেছিলেন সাকিব আল হাসান। টুর্নামেন্টের অনিয়ম, অব্যবস্থাপনা নিয়ে রীতিমত ধুয়ে দিয়েছেন কর্মকর্তাদের।য়িত্ব পেলে এক থেকে দুই মাসেই সব বদলে দেবেন বলেও মন্তব্য করেছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার। সাকিবের সেসব সমালোচনা নিয়ে এবার মুখ খুলেছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক।

শুক্রবার (৬ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে মল্লিক জানান, সাকিব বিপিএলের সমালোচনা করলেও বিপিএলের কোনো আসর বাদ দেননি তিনি।

মল্লিক বলেন, ‘সাকিব প্রিমিয়ার লিগের প্রশংসা করে আমাদের বিপিএলের সমালোচনা করেছেন। তা নিয়ে আমার একটি অবসারভেশন আছে। সাকিব ঢাকা প্রিমিয়ার লিগের প্রশংসা করে বিপিএলের সমালোচনা করলেও আমরা লক্ষ্য করেছি, সাকিব প্রায়শই প্রিমিয়ার লিগ এড়িয়ে চলেন। খেলেন না বা খেললেও নিয়মিত না। কিন্তু কখনোই বিপিএল খেলা থেকে বিরত থাকতে দেখিনি সাকিবকে। মনে হয় না বিপিএলের কোনো আসর সাকিব বাদ দিয়েছে।’

এর আগে বিপিএল নিয়ে সাকিব আল হাসান বলেছিলেন, ‘আমাকে যদি বিপিএলের প্রধান নির্বাহীর দায়িত্ব দেয়া হয়, বেশিদিন লাগবে না। আমার ধারণা এক থেকে দুই মাস লাগবে সর্বোচ্চ; সবকিছু ঠিক করতে। দুই মাসও লাগার কথা না, দুই মাস অনেক দূরের কথা বলছি। ‘নায়ক’ সিনেমা দেখেছেন না? একদিনেও অনেক কিছু করা সম্ভব। যে করতে পারে সে সব করতে পারে।’

আজ থেকে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসর শুরু হয়েছে। এবার আসরে অংশ নেওয়া দলগুলো হলো- চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, সিলেট স্ট্রাইকার্স, কুমিল্লা ভিক্টোরিয়ানস, রংপুর রাইডার্স, ঢাকা ডমিনেটরস, খুলনা টাইগার্স ও ফরচুন বরিশাল।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »