স্টাফ রিপোর্টার »
২০২২ সালে বল হাতে বাংলাদেশ দলের হয়ে দারুণ সফল ছিলেন মেহেদী হাসান মিরাজ। এক বছর ক্যালেন্ডারের সর্বোচ্চ উইকেট শিকারি বোলার তিনি। চলতি বছরে তিন ফরম্যাট মিলিয়ে ২৯ ম্যাচ খেলেছেন এ অলরাউন্ডার। যেখানে ৫৯টি উইকেট শিকার করেছেন।
টেস্টে ক্রিকেটে ৮টি ম্যাচ খেলেছেন মিরাজ। যেখানে ৩১টি উইকেট নিয়েছেন। ২০৬১ টি বল করে ১০৩০ রান দিয়েছেন। প্রতি ৩৩ বল অন্তর ১টি করে উইকেট শিকার করছেন এ বোলার।
ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের হয়ে ১৫ ম্যাচ খেলে ২৪ উইকেট শিকার করেছেন মিরাজ। যেখানে রান দিয়েছেন ৬৭৭, বল করেছেন ৭৪৬টি। প্রতি ২৮ বল অন্তর ১টি করে উইকেট নিয়েছেন।
টি-টোয়েন্টি ফরম্যাটে দলের হয়ে ৬ ম্যাচ খেলেছেন মিরাজ। যেখানে ৪টি উইকেট নিয়েছেন, রান দিয়েছেন ৯৬। প্রতি ২৪ বল অন্তর ১টি করে উইকেট নিয়েছেন এ অলরাউন্ডার।
এছাড়া ২০২২ সালে বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ১৩ উইকেট শিকার করেছেন মোসাদ্দেক হোসেক সৈকত।
অন্যদিকে, সবশেষ ডিসেম্বরে প্রকাশিত আইসিসির ওয়ানডে অলরাউন্ডার তালিকার সেরা তিনে স্থান পেয়েছেন মিরাজ।
এস.আর/নিউজক্রিকেট২৪
