ক্রীড়া প্রতিবেদক »
বাংলাদেশ বনাম ভারতের মধ্যকার চলমান ঢাকা টেস্টের আজ তৃতীয় দিনে জয়ের জন্য ভারতকে ১৪৫ রানের লক্ষ্যমাত্রা বেধে দিয়েছে বাংলাদেশ। সেই লক্ষ্যে এই মুহুর্তে ব্যাট করছে ভারত।
৮৭ রানে পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংসের গোড়াপত্তন করতে নেমে শুরুতেই ভারতীয় বোলারদের তোপের মুখে পরে বাংলাদেশী ব্যাটাররা। মাত্র ১১৩ রানে নিজেদের ৬ উইকেট হারিয়ে বসে টাইগাররা। তবে একপ্রান্ত আগলে রেখেছিলেন এই সিরিজে দুর্দান্ত ব্যাটিং করা অভিষিক্ত জাকির হাসান। তার ব্যাট থেকে আসে ৫১ রান।
এরপর উইকেটে এসে আগ্রাসী রুপ ধারণ করেন উইকেটরক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহান। লিটনের সাথে ৪৬ রানের জুটিতে তার অবদান ৩১ রানের যা এসেছে মাত্র ২৯ বলে। নুরুলের বিদায়ের পর তাসকিনকে নিয়ে ২০০ রানের কোটা পার করেন লিটন।
লিটন ৭৩ রানে ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজের দারুন এক ইনসুইং ডেলিভারিতে বোল্ড হয়ে গেলে বাংলাদেশের ইনিংস আর বেশিদুর এগুতে পারেনি। তাসকিন অপরাজিত থাকেন ৩১ রানে।
