নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এর চেয়ারম্যান পদ থেকে যেকোনো মুহূর্তে বরখাস্ত হতে পারেন দেশটির বর্তমান বোর্ড প্রধান রমিজ রাজা! এমন বোমাই ফাটিয়েছে পাকিস্তানি গণমাধ্যম।
ইমরান খান সরকারচ্যুত হওয়ার পরপরই বাতাসে গুঞ্জন উঠেছিল, রমিজ রাজার অধ্যায়ের সমাপ্তি নিয়ে।কেননা, ইমরান খান প্রধানমন্ত্রী থাকাকালীন সময়ে তার ইচ্ছেতেই রমিজকে পিসিবি প্রেসিডেন্ট করা হয়েছিল।আর তাই, ইমরান খানের বিদায়ের পর, রমিজের জায়গা নিয়েও দেখা দিয়েছিল অনিশ্চিয়তা।
পিসিবির নতুন চেয়ারম্যান হিসেবে দেখা যেতে পারে সাবেক চেয়ারম্যান নাজাম শেঠিকে।
শনিবার (১৭ ডিসেম্বর) লাহোরে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন নাজাম। জানা গেছে, রমিজকে সরানোর ব্যাপারে ইঙ্গিত দিয়েছেন তিনি। তবে সেটা কবে নাগাদ হবে তা এখনও জানা যায়নি।নাজাম শেঠি বর্তমান পাকিস্তানের প্রধানমন্ত্রীর খুব নিকটবর্তী একজন হওয়ায় তার সম্ভাবনাই দেখছে অনেকে।
