ভারতীয় দুর্গে প্রথম আঘাত হানলেন মিরাজ, প্যাভিলিয়নে ধাওয়ান।

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

প্রথমবারের মতো ভারতকে ধবলধোলাই করার লক্ষ্যে ৩ ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে বাংলাদেশ।

টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার দলপতি লিটন কুমার দাশ।

টসে হেরে আগে ব্যাট করতে নেমে, দলীয় ১৫ রানে ওপেনার শেখর ধাওয়ানের উইকেট হারিয়েছে ভারত। ম্যাচে নিজের প্রথম ওভারের প্রথম বলে, এলবিডব্লুর ফাঁদে ফেলে ধাওয়ানকে প্যাভিলিয়নে পাঠান মিরাজ।

এই প্রতিবেদনের সর্বশেষ সময় অনুযায়ী, ৪.১ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ১৫ রান তুলেছে সফরকারীরা।

বিস্তারিত আসছে….

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »