সাবেক ক্যারিবিয়ান ক্রিকেটার আর নেই-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ওয়েস্ট ইন্ডিজের সাবেক উইকেটরক্ষক ব্যাটার ডেভিড মুরে আর বেচে নেই।৭৩ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ৭০ ও ৮০’র দশকের জনপ্রিয় এই ক্রিকেটার।

মুরের বাবা এভারটন উইক্সও ছিলেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি একজন ক্রিকেটার।১৯৭৩ সালে ওয়ানডে ফরম্যাট দিয়ে ওয়েস্ট ইন্ডিজের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় মুরের।

জাতীয় দলের হয়ে মুরে খেলেছেন ১৯টি টেস্ট ও ১০টি একদিনের ম্যাচ।উশৃঙ্খল জীবনযাপনের জন্য ক্রিকেট ক্যারিয়ার খুব একটা লম্বা করতে পারেননি মুরে।

ব্রিজটাউনে নিজ বাসভবনের সামনে পড়ে গিয়ে মুরের মৃত্যু হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড।মুরের মৃত্যুতে আনুষ্ঠানিক ভাবে শোক প্রকাশ করেছে উইন্ডিজ ক্রিকেট বোর্ড।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »