হার্দিক পুরোদস্তুর একজন নেতা – মিলার

ক্রীড়া প্রতিবেদক »

ভারতের বিশ্বকাপ ব্যর্থতা শেষে অধিনায়কত্ব নিয়ে বেশ আলোচনা – সমালোচনা চলছে। এমনকি দলে আমূল পরিবর্তন আনার পক্ষেও অনেক ক্রিকেট বিশ্লেষক। জোর গুঞ্জন চলছে রোহিতকে সরিয়ে হার্দিককে অধিনায়ক করার। এবার হার্দিকের প্রশংসায় পঞ্চমুখ দক্ষিণ আফ্রিকার মিলার।

মিলার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ( আইপিএল) এ হার্দিকের অধিনায়কত্বে খেলেছেন গত আসরে। এই মূহুর্তে মিলার টি – টেন খেলতে আবুধাবিতে অবস্থান করছে। হার্দিকের নেতৃত্বে গুজরাট টাইটান্স চ্যাম্পিয়ন হয় গত আসরে৷ ভারতের অধিনায়ক পরিবর্তন নিয়ে চলছে জোর গুঞ্জন। তখনই হার্দিকের ভূয়সী প্রশংসা করলেন মিলার।

মিলার বলেন, ‘ প্রাকৃতিকভাবে সে নেতৃত্বগুনের অধিকারী। সবাই তাকে অনুসরণ করে কারণ সে নিজের মতো সবাইকে স্বাধীনভাবে খেলতে দেয়। সে পুরোদস্তুর একজন নেতা। সে চায় দলের সবার সম্পর্ক নিবিড় হোক৷ সেই সাথে সে শৃঙ্খলও৷ নেতৃত্বের অনেক গুন আছে তার ভিতর৷ এমনকি আইপিএলে সে সবার সেরাটা বের করে এনেছিল’।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »