ওয়ানডে র‍্যাংকিংয়ে শীর্ষস্থান হারালো ইংল্যান্ড

ক্রীড়া প্রতিবেদক »

সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী এবং ওয়ানডে ক্রিকেটে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড অস্ট্রেলিয়ার মাটিতে ওডিয়াই সিরিজে হেরে ফরমেটটির র‍্যাংকিংয়ে শীর্ষস্থান হারিয়েছে। ৩ ম্যাচ সিরিজে হোয়াইট ওয়াশ হয়ে ৬ পয়েন্ট খুইয়ে ১১৩ পয়েন্ট নিয়ে র‍্যাংকিংয়ে ২য় অবস্থানে নেমে এসেছে দলটি।

আর এতে ১১৪ পয়েন্ট নিয়ে ২য় অবস্থানে থাকা নিউজিল্যান্ড হয়ে গিয়েচজে বর্তমান ওয়ানডে ক্রিকেটের ১ নম্বর দল।  তাছাড়া ১১২ পয়েন্ট নিয়ে ৩য় অবস্থানে রয়েছে ভারত। এদিকে ইংল্যান্ডকে ধবলধোলাই করে ১ ধাপ এগিয়ে ৪র্থ অবস্থানে রয়েছে অস্ট্রেলিয়া।  দলটির বর্তমান র‍্যাটিং পয়েন্ট ১১২।

এছাড়া ৫ম ও ৬ষ্ঠ অবস্থানে রয়েছে যথাক্রমে পাকিস্তান ও দক্ষিন আফ্রিকা। ৯২ পয়েন্ট নিয়ে বাংলাদেশ রয়েছে ৭ অবস্থানে। এদিকে সমান পয়েন্ট ৮ম অবস্থানে শ্রীলঙ্কা বাংলাদেশের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে।

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »