খুলনার দায়িত্বে থাকছেন সুজন

ক্রীড়া প্রতিবেদক »

বাংলাদেশ প্রিমিয়ার লিগ ( বিপিএল) এর নবম আসর শুরু হতে বাকী আর মাত্র মাস দুয়েক৷ ইতোমধ্যেই শুরু হয়ে গেছে দল গোছানোর তোড়জোড়। আগামী ২৩ নভেম্বর অনুষ্ঠিত হবে বিপিএলের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। কোচদেরও নিয়োগ দেওয়া শুরু করেছে দলগুলো। সবশেষ খুলনার কোচের দায়িত্ব পালন করবেন খালেদ মাহমুদ সুজন এমনটাই জানিয়েছে দলটি৷

সুজনকে দলে নেওয়ার বিষয়টি তাদের ফেসবুক পেজে এক ভিডিওর মাধ্যমে নিশ্চিত করেছে। বাংলাদেশ জাতীয় দলের ভারপ্রাপ্ত কোচের দায়িত্ব পালন করার অভিজ্ঞতা রয়েছে সুজনের৷ দীর্ঘদিন ধরেই কাজ করছেন ক্রিকেটের সাথে। গত আসরে ফরচুন বরিশালের দায়িত্ব পালন করেছিল সুজন।

এর আগে খুলনা সরাসরি চুক্তির মাধ্যমে ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালকে দলে ভিড়িয়েছে। এছাড়াও পাকিস্তানি অভিজ্ঞ পেসার ওহাব রিয়াজকেও দলে যুক্ত করেছে দলটি৷ এছাড়াও খুলনার হয়ে মাঠ মাতাবেন এশিয়া কাপ ও বিশ্বকাপে দারুণ বোলিং করা নাসিম শাহ। শ্রীলঙ্কান ব্যাটার আভিষ্কা ফার্দান্দোকেও সরাসরি দলে ভিড়িয়েছে খুলনা টাইগার্স।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »