এবার শিরোপায় চোখ গোপীবাগ ফ্রেন্ডস এসোসিয়েশনের-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১৮ই ডিসেম্বর থেকে শুরু হচ্ছে ঢাকা দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগ। ছয়টি ভেন্যুতে মোট ২৪টি দল এবারের লাগে অংশ নিবে।যার মধ্যে একটি গোপীবাগ ফ্রেন্ডস এসোসিয়েশন।আসন্ন লীগকে সামনে রেখে শক্তিশালী দল গড়েছে ৩৫ বছরের পুরনো ঐতিহাসিক এই ক্লাবটি।

১৯৮৬ সালে গোপীবাগের কৃতী সন্তান একে.এম শামসুল ইসলাম বাবুর হাত ধরে যাত্রা শুরু এই ক্লাবটির।বিশিষ্ট ক্রীড়ানুরাগী ও গোপীবাগ ক্লাবের প্রতিষ্ঠাতা বাবু গত হয়েছেন ২ বছর আগে।

গতকাল (সোমবার) ক্লাব অফিসে আসন্ন লিগের জন্য জার্সি উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। উক্ত জার্সি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও প্রয়াত বাবুর ছোট ভাই শফিউল ইসলাম বাবু, সহ সভাপতি আবুল হাসান, মাসুদুল হক, আজিজুল হক। যুগ্ম সম্পাদক সোহেল রানা ও জয়নাল আবেদিন, ক্রিকেট সম্পাদক সামির আহমেদ, অধিনায়ক নাহিদ ইসলাম সাগর ও অনান্য কর্মকর্তারা।

এবারের লিগ নিয়ে নিজের প্রত্যাশার কথা জানতে চাইলে ক্লাবের সিনিয়র সহ-সভাপতি শুভ বলেন: গত মৌসুমে আমরা চতুর্থ স্থানে থেকে লীগ শেষ করেছিলাম। এবারের আসরে আমরা গতবারের তূলনায় আরো ভাল করবো ইনশাআল্লাহ। চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে আমরা খেলবো। সেই পরিকল্পনা নিয়েই আমরা গুছিয়ে দল সাজিয়েছি।

অধিনায়ক সাগর বলেন: আমাদের এবারের দলটি বিগত দিন গুলোর চেয়ে অনেক ভাল হয়েছে। আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই মাঠে নামবো। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন নিজেদের সেরা খেলাটা খেলতে পারি আর চ্যাম্পিয়ন হতে পারি।

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »