নিজেকে ছক্কার ওস্তাদ দাবি করলেন ইশান

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ভারতীয় ব্যাটার ইশান কিশানের ছক্কা মারার স্টাইল একটু ভিন্নরকম। খুব দ্রুত ব্যাট চালাতে পারেন এই তরুণ। সেটা এবার নিজেই খোলাসা করলেন।। নিজেকে ছক্কা মারার ওস্তাদ বলেও আখ্যা দিলেন তিনি।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ৮৪ বলে ৯৩ রানের দারুণ এক ইনিংস খেলেছেন ইশান কিশান। তার এমন পারফরম্যান্সের পর ভারত জয় পেয়েছে ৭ উইকেটের বিশাল ব্যবধানে।

ম্যাচ শেষে ইশান জানিয়েছেন, তিনি এক বা দুই রান নেয়ার চেয়ে ছক্কা মারতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। তার কথা অবশ্য ভুল না। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খোলা ইনিংসটিতে চারটি চারের বিপরীতে ৭টি ছক্কা হাকান তিনি!

কিশান বলেন, ‘যতদূর স্ট্রাইক রোটেট করার ব্যাপার, এটা কিছু খেলোয়াড়ের শক্তির উপর নির্ভর করে। কারোর শক্তি হলো ছক্কা মারা। তাই আমার মতো কেউ এত দ্রুত ছক্কা মারতে পারে না, আমি খুব সহজেই ছক্কা মারতাম। এটাই আমার ক্ষমতা। তাই আমি যদি ছক্কা মেরেই কাজটা করে নিতে পারি তাহলে রোটেট নিয়ে এত ভাবব কেন।’

যেকোনো পরিস্থিতিতে দলের জন্য খেলতে হবে জানিয়ো ইশান আরও বলেন, ‘রোটেশন খুবই গুরুত্বপূর্ণ।, আমি সিঙ্গেল রান নিতে পারতাম এবং সেঞ্চুরিও পেতে পারতাম। কিন্তু আমি যখন খেলতে শুরু করি তখন আমি কখনই নিজের কথা ভাবি না। দেশের হয়ে খেলার সময় স্কোরের কথা চিন্তা করলে ভক্তদের প্রতি অবিচার করা হবে।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »