নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
চলতি ত্রিদেশীয় সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে টসে হেরে আগে ব্যাট করবে বাংলাদেশ।
নাসুম আহমেদের জায়গায় দলে ফিরেছেন নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। এছাড়া একাদশে এসেছে আরো দুই পরিবর্তন! গত ম্যাচের দল থেকে বাদ পড়েছেন সাব্বির রহমান ও মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজের জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন আরেক বাহাতি পেসার শরিফুল ইসলাম। আর, সাব্বিরের জায়গায় একাদশে জায়গা পেয়েছেন নাজমুল হোসেন শান্ত।
