নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
চলতি ত্রিদেশীয় সিরিজের নিউজিল্যান্ড দল থেকে ইনজুরির কারণে ছিটকে গেলেন কিউই ব্যাটার ড্যারেল মিচেল।
আজ (শুক্রবার) নেট অনুশীলনের সময়, ডান হাতের কনিষ্ঠ আঙুলে আঘাত পান এই ক্রিকেটার।পরবর্তীতে স্ক্যান করানোর পর তার কনিষ্ঠ আঙুলে চিড় ধরা পড়েছে বলে নিশ্চিত করেন দলের প্রধান চিকিৎসক।
আগামী ৮ই অক্টোবর পাকিস্তানের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে অনুশীলন করছিলেন মিচেল। নেটে ব্যাটিং করার সময় হঠাৎ লাফিয়ে উঠা একটি বল সজোরে তার কনিষ্ঠ আঙুলে আঘাত করলে, এই চোট পান তিনি।
প্রাথমিক রিপোর্ট দেখে ধারণা করা হচ্ছে, মিচেলকে কয়েক সাপ্তাহ বিশ্রামে থাকতে হবে। চলতি ত্রিদেশীয় সিরিজে মিচেলকে আর দলে পাচ্ছে কিউই শিবির! এবং কি চোটের মাত্রা উপর নির্ভর করবে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপেও তার অংশগ্রহণ।
এদিকে দলের গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে হারিয়ে হতাশ কিউই কোচ গ্যারি স্টেড। চোটের কারণে ড্যারেল মিচেলের ছিটকে যাওয়ার প্রসঙ্গে তিনি বলেন: দলের সামনে এখন গুরুত্বপূর্ণ সময়। এ অবস্থায় ড্যারেল মিচেলের এই ইনজুরি খুবই হতাশার। আমাদের প্রথম ম্যাচের দুই সপ্তাহ আছে। তাই তার পুনর্বাসনের সময়ের কথা মাথায় রেখেই আমাদের এগোতে হবে।’
