নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
২০২২ সালে আর বাইশ গজের সবুজ গালিচায় নামা হচ্ছে না ইংলিশ উইকেট কিপার ব্যাটসম্যান জনি বেয়ারস্টোর।আজ (মঙ্গলবার) অস্ট্রেলিয়ার একটি হাসপাতালে পায়ের অস্ত্রোপচার সম্পূর্ণ হয় তার।
গত মাসে বন্ধুদের নিয়ে গলফ খেলতে গিয়ে পায়ে গুরতর আঘাত পান বেয়ারস্টো। তখনই ধারণা করা হচ্ছিল, লম্বা সময়ের জন্য ক্রিকেট থেকে ছিটকে যাচ্ছেন এই ইংলিশ তারকা। শেষ অব্দি পায়ের অবস্থা অনুযায়ী অস্ত্রোপচার করাতেই হলো এই ইংলিশ উইকেটকিপার ব্যাটসম্যানকে।
অস্ত্রোপচার শেষে নিজের ইনিস্ট্রাগ্রাম একাউন্ট থেকে বেয়ারস্টো জানান, ২০২২ সালে তার আর মাঠে নামা হচ্ছে না।
নিজের অফিশিয়াল ইনিস্ট্রাগ্রামে বেয়ারস্টো আরো লিখেন: ‘আমার ফিবুলা তিন জায়গায় ভেঙে গিয়েছে এবং তার জন্য প্লেটও বসাতে হয়েছে। আমার গোড়ালি স্থানচ্যুত হয়ে গিয়েছে। লিগামেন্টেও চোট লেগেছে। এছাড়াও আরও কয়েকটি জায়গায় চোট লেগেছে। আমার অস্ত্রোপ্রচার সফলভাবেই সম্পন্ন হয়েছে। অবশ্য আমি গেল তিন সপ্তাহ ধরে পুনর্বাসন প্রক্রিয়াও শুরু করেছি। পরবর্তী কয়েক সপ্তাহ তথা মাস আমার পুনর্বাসনের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে।’
