নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আজ রোববার শুরু হচ্ছে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এই সিরিজ টিভিতে দেখা যাবে কিনা এ নিয়ে সংশয় ছিলো। তবে সেটাও দূর করে দিয়েছে এক বাংলাদেশী চ্যানেল।
সিরিজের দুটি ম্যাচই টিভিতে দেখতে পারবেন ক্রিকেটপ্রেমীরা। দেখাবে গাজী টেলিভিশন। দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে। ম্যাচগুলো শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, গাজী টিভিতে (জি টিভি) দেখা যাবে বাংলাদেশের দুটি ম্যাচ।
অফলাইন ও অনলাইনে লাইভ সম্প্রচার হবে ম্যাচ দুটি। সেক্ষেত্রে উল্লু ও এমএক্স প্লেয়ার এপে দেখা যাবে বাংলাদেশ ও আরব আমিরাতের মধ্যকার সীমিত ওভারের সিরিজটি।
একই দিন বাংলাদেশ সময় রাত ৯টায় আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বের ফাইনালে মাঠে নামবে বাংলাদেশ ও আরল্যান্ড।
এই ম্যাচটি টিভিতে না দেখা গেলেও অনলাইনে দেখার ব্যবস্থা রয়েছে। বিসিবি জানিয়েছে, এক্ষেত্রে আইসিসির সম্প্রচার ওয়েবসাইট ফ্যানকোডে গেলেই দেখা যাবে মেয়েদের ম্যাচটিও।
